চরফ্যাশনে মাদক নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ AM
নিহত ব্যক্তি

নিহত ব্যক্তি © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলায় মাদক লেনদেনের টাকার বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহিম ভুট্টু সৈয়াল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকার সৈয়াল বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ভুট্টু ওই এলাকার বাসিন্দা এবং তিন ছেলে ও এক মেয়ের জনক। স্থানীয়দের দাবি, কৃষিকাজের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের মেয়ে রহিমা বেগম জানান, রাতে ঘর থেকে হঠাৎ বাবার চিৎকার শুনে তিনি দৌড়ে বাড়ির সামনের রাস্তায় আসেন। সেখানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে কাতরাতে দেখেন। রহিমার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে ভুট্টুকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাই এখনও সুনির্দিষ্ট করে বলার না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, নিহত আঃ রহিম ভুট্টু সৈয়ালের নামে পূর্বে চারটি মামলা রয়েছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9