ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মো. মাইনুল ইসলাম ফয়সালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে অপর একটি ধারায় তাকে পৃথক দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঝালকাঠির সিনিয়র দায়রা জজ মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার সারণি-৮ এর (গ) উপধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া একই আইনের ৩৩ এর (ক) ধারায় আনা অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এই অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত নির্দেশ দেন, উভয় দণ্ড একত্রে চলবে। রায়ে আরও বলা হয়, দণ্ডপ্রাপ্ত আসামির মামলায় হাজতবাসকালে সাজা ভোগের মেয়াদ থেকে বাদ যাবে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা শেষে আদালত এই রায় প্রদান করেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬