হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ AM
গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি

গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি © সংগৃহীত

‎‎হবিগঞ্জের নবীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার মো. ফারুক মিয়া (৩৫) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার উত্তর সুরমা এলাকার মো. সমসু ওরফে দুধু মিয়ার ছেলে।
‎
‎ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয় এবং গ্রেপ্তার মাদকদ্রব্যটি বিক্রির উদ্দেশ্যে স্থানান্তর করা হচ্ছিল।
‎
‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, গ্রেপ্তার ফারুকের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জব্দ করা ২০ কেজি গাঁজাসহ তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬