চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতাসহ গ্রেপ্তার ৫

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ PM
গ্রেপ্তার পাঁচজন

গ্রেপ্তার পাঁচজন © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে শ্রমিক দলের এক সাবেক নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার মৃধাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৃধাপাড়া গ্রামের রঞ্জু আলীর ছেলে মো. আব্দুল আজিজ (২৮), একই গ্রামের খালেকের ছেলে মো. জিহাদ (২০), সবুর আলীর ছেলে মিন্টু আলী (৪২), রিপন হোসেন (৪৬) ও সাহাপুর গ্রামের মো. সিদ্দীকের ছেলে শাকিল হোসেন (২৩)। গ্রেপ্তার রিপন হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গল ক্যাভালরির একটি টহল দল মৃধাপাড়া এলাকার একটি বাড়িতে ঝটিকা অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০টি ইয়াবা ও একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। অপরাধের গুরুত্ব বিবেচনায় মো. আব্দুল আজিজ ও মিন্টু আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. জিহাদ, শাকিল হোসেন ও রিপন হোসেনকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সকলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬