ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি

২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ PM
মো. আবসার

মো. আবসার © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবসার নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশের সোর্স হিসেবে পরিচিত ওই ব্যবসায়ীকে গুলি করতে দুটি অস্ত্র ব্যবহার করা হয়। একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। গুলিবিদ্ধ আবসারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনি বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আবসার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একই এলাকার মো. শাহাবু চৌধুরীর ছেলে। তেমুহনি বাজারে তার ফার্নিচারের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দোকানে অবস্থান করছিলেন আবসার। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ের নিচের অংশে ও হাতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাঞ্চননগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলেন, সন্ধ্যায় হঠাৎ কয়েকজন এসে আবসারের দোকানে তাকে গুলি করে পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা এলাকায় প্রতিবাদ মিছিল করছেন।

পুলিশের ধারণা, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের অনুসারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, আবসার নামে একজনকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান তিনি।

বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬