২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৬, ১০:৪২ PM
জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ আয়োজন করেছে আইইউবিএটি

জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ আয়োজন করেছে আইইউবিএটি © সংগৃহীত

দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬। ২০ নভেম্বর আয়োজিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৮০টিরও বেশি দল অংশগ্রহণ করে।

আইইউবিএটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (আইআইইসি) এবং জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে রোবোটিকস, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির প্রয়োগ এবং গবেষণামুখী মনোভাব গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ উপাচার্য অধ্যাপক মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন এবং যন্ত্রকৌশল বিভাগের চেয়ার অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান; মিয়ান  রিসার্স  ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং আইআইইসির পরিচালক ড. নাঈম হোসেন। 
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি পরিণত হয় তরুণ উদ্ভাবকদের মিলনমেলায়। প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত জ্ঞান, যন্ত্র নির্মাণের দক্ষতা, দলগত সমন্বয় এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরার সুযোগ পায়। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নিজেদের উদ্ভাবন জাতীয় পর্যায়ে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।

আইইউবিএটি বিশ্বাস করে, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনী শিক্ষায় দক্ষ করে তোলা অপরিহার্য। জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপের মতো আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রজন্মের উদ্ভাবকদের বিকাশে ভূমিকা রেখে চলেছে।

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬