গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অনলাইনে, হল ডাইনিং নিয়ে নতুন সিদ্ধান্ত

২২ নভেম্বর ২০২৬, ০২:৩১ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্লাস অনলাইনে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ছেলে ও মেয়েদের দুটি হলে ডাইনিং চালু রাখা হবে বলে জানানো হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর সন্ধ্যায় ভিসির সভাপতিত্বে প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিসহ ডিনস কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে।

আরও খবর: ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবির সিদ্ধান্তে ক্ষোভ-অভিমান শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রমও চলমান থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের মধ্যে ছেলে শিক্ষার্থীদের জন্য একটি এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি হলের ডাইনিং চালু থাকবে বলে জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। উপাচার্যের (ভিসি) নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

নয় মাসের মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল কাতারপ্রব…
  • ২২ নভেম্বর ২০২৬
গাজীপুরে বাড়ির গেটের সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুলসদৃশ বস…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অনলাইনে, হল ডাইনিং নিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানালেন স্বাস্থ্য শিক…
  • ২২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত
  • ২২ নভেম্বর ২০২৬
বাড়ির নির্মাণাধীন ফটকের ছাদ ধসে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের
  • ২২ নভেম্বর ২০২৬