বাড়ির নির্মাণাধীন ফটকের ছাদ ধসে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের

২২ নভেম্বর ২০২৬, ০২:২২ PM
ধসে পড়া নির্মাণাধীন ফটক

ধসে পড়া নির্মাণাধীন ফটক © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ির ফটকের ছাদ ধসে নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (২৬)। তিনি মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

জানা গেছে, রবিবার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় একটি বাড়ির নির্মাণাধীন ফটকের ছাদের কাঠ খোলার সময় ধসে ১৫ ফিট নিচে ইট কংক্রিটের চাপায় পড়ে যান। পরে স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করলে ততক্ষণে তিনি মারা যান। অভিযোগ রয়েছে, ফটকটি নির্মাণের ঢালাই দেওয়া হয় গত বৃহস্পতিবার সকালে। ৩ দিনের মাথায় কাঠ খুলে ফেলায় তা ধসে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন ফটক ভেঙে কাজ করতে আসা একটি লোক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ফটকটির ঢালায় দেওয়া হয় গত বৃহস্পতিবারে। ৩ দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় প্রাণ হারানো একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নয় মাসের মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল কাতারপ্রব…
  • ২২ নভেম্বর ২০২৬
গাজীপুরে বাড়ির গেটের সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুলসদৃশ বস…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অনলাইনে, হল ডাইনিং নিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানালেন স্বাস্থ্য শিক…
  • ২২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত
  • ২২ নভেম্বর ২০২৬
বাড়ির নির্মাণাধীন ফটকের ছাদ ধসে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের
  • ২২ নভেম্বর ২০২৬