মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানালেন স্বাস্থ্য শিক্ষার ডিজি

২২ নভেম্বর ২০২৬, ০২:২৮ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বলেন, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি দু-একদিনের মধ্যে প্রকাশিত হতে পারে। পুনঃনিরীক্ষণসহ বিভিন্ন জটিলতায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, আমরা ভর্তি আবেদন বন্ধের তারিখটা এভাবেই নির্ধারণ করেছি যেন পুনঃনীরিক্ষণের ফল প্রকাশের পরও অন্তত দুয়েকদিন আবেদনের সুযোগ থাকে। যদি ২৯-৩০ নভেম্বরেও ফল প্রকাশ হয়, তাও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে বিএমডিসি প্রধানত ভর্তির ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণে ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির (ইসি) একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, এ বছর ভর্তির যোগ্যতা কমার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এবার পাসের হার (এইচএসসি) অনেকটাই কম। যখন পাস কম করে, তখন ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এসএসসি ও এইচএসসির জিপিএতে কিছুটা বিবেচনা করে। আবার বেশি পাস করলে হয়তো অন্যটা হয়। এটা আসলে একটু ফ্লেক্সিবল। তবে এটা এখনো ফাইনাল হয়নি।

জানতে চাইলে বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী দুয়েকদিনের মধ্যে নীতিমালা চূড়ান্ত হয়ে যাবে। এবার নীতিমালায় কিছু পরিবর্তন হবে। মূলত জিপিএর মান সামান্য কমবে।

জিপিএর মান কতটুকু কমতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান। তবে এ বছর সেকেন্ড টাইম থাকছে কিনা— এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি আগের মতোই থাকবে।   

নয় মাসের মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল কাতারপ্রব…
  • ২২ নভেম্বর ২০২৬
গাজীপুরে বাড়ির গেটের সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুলসদৃশ বস…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অনলাইনে, হল ডাইনিং নিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানালেন স্বাস্থ্য শিক…
  • ২২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত
  • ২২ নভেম্বর ২০২৬
বাড়ির নির্মাণাধীন ফটকের ছাদ ধসে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের
  • ২২ নভেম্বর ২০২৬