টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি

বিশ্বে ১০০১–১২০০ অবস্থানে, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ PM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে। মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১–১২০০ অবস্থানে রয়েছে, যার মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে আইইউবিএটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং বিশ্বজুড়ে সবচেয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংগুলোর অন্যতম। এই র‍্যাংকিংয়ে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়। আইইউবিএটির এই অবস্থান শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং বৈশ্বিক সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, নার্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রায়োগিক শিক্ষার জন্য সুনাম অর্জন করেছে। রাজধানীর উত্তরায় অবস্থিত সবুজ ক্যাম্পাস, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণা ও সমাজসম্পৃক্ত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ বৈশ্বিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক উন্নতিতে ভূমিকা রেখেছে।

এই অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন ও একটি বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আলিমুল্লাহ মিয়ান ১৯৯১ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তরায় অবস্থিত আইইউবিএটি বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে। দক্ষ, নৈতিক ও বৈশ্বিকভাবে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য।

আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে ৫১ প্রার্থীর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬