যশোরে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ AM
মাদকসহ গ্রেপ্তার দুজন

মাদকসহ গ্রেপ্তার দুজন © সংগৃহীত

যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের সাব্বির হোসেন (২৮) ও একই আমিনুর রহমান (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয় থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে আটটার দিকে চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তায় ওত পেতে থাকে ডিএনসি টিম। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬