ঝালকাঠিতে মাদক-দেশি অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ PM
যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের দুই নেতা

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের দুই নেতা © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা বড়ি, গাঁজা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। 

বুধবার রাতে পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) ও একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুজনের কাছ থেকে ৪২টি ইয়াবা বড়ি, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশি অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর বলেন, আটক ব্যক্তিদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিক্ষক নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9