ভোলায় চার আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৯ জন প্রার্থীর মধ্যে ২০ জনই জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিধি অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

যেসব প্রার্থী জামানত হারালেন
ভোলা-১ (সদর) : ভোলা-১ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ১৩ হাজার ১৮১। বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট ও ২৫ হাজার ৯১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান।

এ আসনে ৫জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী (৩০৩), গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল মিয়া (১,১০৩), জাতীয় পার্টির মো. আকবর হোসাইন (৫৯৯), এনপিপির মো. মিজানুর রহমান (২১৭), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম (১৩৪)।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) : এ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ২১ হাজার ৬২২। বিএনপির হাফিজ ইব্রাহিম ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুফতি ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট।

জামানত হারিয়েছেন জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম (৪৫০), স্বতন্ত্র তাছলিমা বেগম (২৯১), স্বতন্ত্র মহিব্যুল্লাহ খোকন (৫৪৬), এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী (৩৮১), আমজনতার দলের আলাউদ্দিন (৩৭০) ও মো. জাকির হোসেন খন্দকার (৫৯৬)।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) : ভোলা-৩ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ১৭ হাজার ৯০১। বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের মুহা. নিজাম হক পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।

এ আসনে চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন গণঅধিকার পরিষদের আবু তৈয়ব (২৬০), জাতীয় পার্টির কামাল উদ্দিন (৭৮৯), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোসলেহ উদ্দিন (৭,২৫৫) এবং স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহ (৫০৮)।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) : ভোলা-৪ আসনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৩ হাজার ৬০৯। বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট।

এ আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন এনডিএমের আবুল কালাম (২০৮), স্বতন্ত্র মুহাম্মদ রফিকুল ইসলাম (২৩৫), আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমি (১৭৬), জাতীয় পার্টির মো. মিজানুর রহমান (৫৪৩) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মো. কামাল উদ্দিন (২৪,৯৩৫)।

চারটি আসন মিলিয়ে মোট ২৯ প্রার্থীর মধ্যে ২০ জন প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফলপত্র বিতরণের প্রক্রিয়া শুরু হয়।

জনপ্রতি ১৮ লাখে পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় চুক্তি, পরী…
  • ০৯ মে ২০২৬
বাকৃবিতে বাউরেসের সম্মাননা পেলেন ১৮ গবেষক ও ৫ কৃষি উদ্যোক্তা
  • ০৯ মে ২০২৬
কিম জং উন নিহত হলে পারমাণবিক হামলা শুরু করতে পারবে উত্তর কো…
  • ০৯ মে ২০২৬
ডিভিশনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার, আবেদন শেষ ৫ জ…
  • ০৯ মে ২০২৬
সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ০৯ মে ২০২৬
৭ দিনের সফর শেষে জাপানের বৈঠক নিয়ে জানালেন জামায়াত আমির
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9