ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর চরফ্যাশনের অসহায় চার নারীর পাশে দাঁড়াল নির্ভর ফাউন্ডেশন

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM
নির্ভর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিচ্ছেন

নির্ভর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিচ্ছেন © টিডিসি

‘দয়া মিললে ভাত জোটে, না মিললে উপোস’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হওয়ার পর ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অসহায় এক বৃদ্ধাসহ চার নারীর পরিবারের পাশে এগিয়ে এলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভর ফাউন্ডেশন।

সংগঠনটির প্রতিনিধিরা জানান, দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদটি নজরে আসার পর তারা পরিবারটির খোঁজখবর নেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে রমজান মাস উপলক্ষে এক মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং পরিবারটিকে স্থায়ীভাবে স্বাবলম্বী করতে নির্ভর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নির্ভর ফাউন্ডেশন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পরিবারটিকে নির্ভর ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় চাল ২৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, পেয়াজ ২ কেজি, রসুন ১ কেজি, হলুদ ৫০০ গ্রাম, মরিচ ৫০০ গ্রাম, বুট ২ কেজি, মুড়ি ৪ কেজি, চিড়া ২ কেজি, খেজুর ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, ইসবগুল, আলু ৫ কেজি।

জানা যায়, পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. মিজান প্রায় তিন বছর আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বাজারে ছোট একটি দোকান করে তিনি সাত সদস্যের সংসার চালাতেন। তার আয়েই মোটামুটি স্বচ্ছলভাবে চলছিল পরিবারটি। কিন্তু হঠাৎ তার মৃত্যুতে নেমে আসে দুঃখ-দুর্দশা।

মিজানের মৃত্যুর পর ক্ষুধার্ত স্ত্রী সুরমা বেগম ছোট দুই ছেলে হাছিব (৭) ও মিসকাতকে (৪) নিয়ে অন্যত্র চলে যান। রেখে যান বৃদ্ধ মা জহুরা খাতুন (৭২), প্রতিবন্ধী বোন তাছলিমা বেগম (২৫), বড় মেয়ে তহমিনা (১৫) ও ছোট মেয়ে মুনতাহাকে (১১)। বর্তমানে এই চার নারী কোনো উপার্জনক্ষম সদস্য ছাড়াই অতি কষ্টে দিন পার করছেন।

সংবাদ প্রকাশের পর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা সাময়িক স্বস্তি এনে দিলেও পরিবারটির টেকসই পুনর্বাসনের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সহায়তা ও সরকারি নজরদারি। স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের সক্রিয় উদ্যোগই পারে এই চার নারীর জীবনে স্থায়ী পরিবর্তন আনতে।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬