মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু কবে, যা জানা যাচ্ছে

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মেডিকেল ও ডেন্টালের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আড়াই মাস পেরিয়ে গেছে। দ্বিতীয় দফার মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আগামী ১ মার্চ। তবে সহসাই শুরু হচ্ছে না প্রথম বর্ষের ক্লাস। পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ক্লাস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।

তারা বলছেন, মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কার্যক্রম একটি বড় ইস্যু। বুয়েটের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর মেডিকেলের ৩য় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। এর পরে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হয় ২৮ জানুয়ারি রাতে। এর এক মাস পেরিয়ে গেলেও ভর্তি কার্যক্রম শুরু হয়নি। গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। কিন্তু তা এখনও শুরু হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ভর্তি শুরু হয় ৩০ ডিসেম্বর।

এরপর গত ২৫ জানুয়ারি প্রথম দফার মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। এ সময় অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তির সুযোগ পান ১০২ জন। পরে গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়, এতে আরও ৬৮ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পান। দ্বিতীয় দফার মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম শেষ হবে আগামী ১ মার্চ। বিধিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

ট্যাগ: মেডিকেল
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9