বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন, পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিল অধিদপ্তর

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির আবেদনে ভুল পছন্দক্রম দেওয়া প্রার্থীদের জন্য পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তিতে অনলাইন আবেদনের শেষ দিন আগামী ১ মার্চ বেলা ৩টার পর্যন্ত এই সুযোগ নেওয়া যাবে। প্রার্থী ও অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ১ মার্চ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে কিছু প্রার্থী ও অভিভাবকের আবেদন এবং ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আগামী ১ মার্চ সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনলাইন আবেদনের কলেজ বা ইউনিটের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ প্রদান করা হল।

এতে বলা হয়, কলেজ পছন্দক্রম পরিবর্তনের জন্য অনলাইন আবেদনের হোম পেইজে Choice Reorder অপশন রয়েছে, যেখানে ক্লিক করে প্রার্থী তার ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগ ইন করবেন। এখানে উল্লেখ্য যে, প্রার্থীর ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) গোপনীয় ও ব্যক্তিগত বিষয় যা অন্য কারো নিকট প্রকাশ করা কোনক্রমেই উচিৎ নয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। একই দিন অনলাইনে আবেদন শুরু হয়, যা শেষ হবে আগামী ১ মার্চ। ২ মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন। অনলাইনে আবেদন পুরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি (২০০+১০০)= ৩০০ টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফি-র অতিরিক্ত আদায় করা যাবে না। বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তিসহ সকল ক্ষেত্রে এমবিবিএস এবং বিডিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে।

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক এর ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। নির্বাচিত কোন প্রার্থীর দেওয়া তথ্য (যা কলেজ নির্ধারনে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার আবেদন, কলেজ নির্ধারণ বা ভর্তি বাতিল বলে গণ্য হবে। যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9