মেডিকেলের দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ PM
মেডিকেলের দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ

মেডিকেলের দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ © সংগৃহীত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় দফায় মাইগ্রেশনের ফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের পর অপেক্ষমান তালিকা থেকে ৬৮ জন শিক্ষার্থী নতুন করে ভর্তির সুযোগ পেয়েছেন। আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এসব শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। নির্ধারিত সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের উভয় প্রতিষ্ঠানের ভর্তি বাতিল হবে।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরমের প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপেক্ষামাণ তালিকা থেকে স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে শূন্য আসনে ৬৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হল। এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী ও অপেক্ষমান তালিকা থেকে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। ভর্তিরত, মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির পর ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন মাইগ্রেশনের আবেদন দাখিল করতে পারবেন।

প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় যেসব কাগজপত্র প্রয়োজন হবে— ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র ও প্রশংসা পত্র, স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র, চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9