মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫০ AM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫১ AM
জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান তারেক রহমানের

জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান তারেক রহমানের © সৌজন্যে পাওয়া

২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শান্তর হাতে ক্রেস তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তিনি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় ১ম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন।’

শান্তর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

কলেজ জীবনের শুরুতে শান্তর লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া। পরে তিনি উপলব্ধি করেন, মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ভালো করার সক্ষমতা তার রয়েছে। সেখান থেকেই তার লক্ষ্য বদলে যায়।

পুকুরে মিলল সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতার মরদেহ
  • ১১ নভেম্বর ২০২৬
ইরানের হুমকি পেয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর 
  • ১১ নভেম্বর ২০২৬
৬৫ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৮, আবেদন শুরু ১৫ নভে…
  • ১১ নভেম্বর ২০২৬
পানিতে আর্সেনিকের উপস্থিতি, নিরাপদ পানির সংকটে ঝুঁকিতে বহু …
  • ১১ নভেম্বর ২০২৬
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, পরে চলে গেলেন বাবাও
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950