এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ AM
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ © ফাইল ছবি

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এ বছর ১০৮ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। অভাবনীয় এ সাফল্য উদ্‌যাপনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।

‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম।

শিক্ষার্থীদের এ সাফল্যের নেপথ্যের কারণ ব্যাখ্যা করে অধ্যক্ষ বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের সাফল্য সম্ভব হয়েছে বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের কারণে। উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করে।

আরও পড়ুন: তিন কারণে বিলম্বিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল

তিনি বলেন, এখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখা হয়েছে, যা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে। শিক্ষকদের প্রচেষ্টার পাশাপাশি অভিভাবকদেরও যথেষ্ট যত্ন ছিল। শিক্ষার্থীদের শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের ফসলই আজকের এ ফলাফল।

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬