ঢাবি প্রযুক্তি ইউনিটে আবেদন শেষ, ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ

০৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে এ প্রক্রিয়া শেষ হয়। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির লক্ষে প্রযুক্তি ইউনিট-এ অনলাইনের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট।

আরও পড়ুন: থানার সামনে আধাঘণ্টা ৭ মার্চের ভাষণ বাজানোর পর উত্তপ্ত শাহবাগ

পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল সকাল ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে ঢাবির প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া গত ১৪ জানুয়ারি শুরু হয়। শুরুতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ ছিল। পরে তা বৃদ্ধি করা হয়।

https://collegeadmission.eis.du.ac.bd -ওয়েবসাইটের মাধ্যমে আবেদনসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৮৫০ টাকা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬