যুবদলের দু'পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ

১১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ PM
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে যুবদলের দু'পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে যুবদলের দু'পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় যুবদলের দু'পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মুন্না এই গুলিবর্ষণ করেন। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা।

স্থানীয়রা দাবি করেন, ইয়াবাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা আবুল ফয়েজ ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান জয়নালের সমর্থক মুন্না। তিনি এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত।।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, গুলি করার সময় মুন্নার সঙ্গে আরাফাত নামে এক যুবককেও বন্দুক হাতে ছিলেন। তাদের দুজনেরটাি আধুনিক পিস্তল। এছাড়া ভিডিওতে জিসান ও শমসুকে কিরিচ হাতে দেখা যায়। 

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন।

তার দাবি, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম উচ্চারণ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একই সাথে বিজিবির একটি দলও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত দু'পক্ষের লোকজনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950