মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি

০৫ মার্চ ২০২৬, ০৫:১৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৬ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্স পরিচালনাকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড কোর্সের পাশাপাশি ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ২০২০–২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইন আবেদন গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions⁠ থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি) ৩১ মার্চের মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনকারীর স্বাক্ষরযুক্ত প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আবেদন নিশ্চয়ন করতে পারবে ১ এপ্রিল পর্যন্ত।

এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ জনপ্রতি ৮০০ টাকা ‘সোনালী সেবা’র মাধ্যমে সংশ্লিষ্ট খাতে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিলের মধ্যে যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে।

এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

মামলার মুখে এমবাপ্পে, হতে পারে তিন বছরের জেল 
  • ১১ জুলাই ২০২৬
‘পরকীয়া প্রেমিকার’ ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কর্তনের পর আইইউটির…
  • ১১ জুলাই ২০২৬
ইবিতে ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল 
  • ১১ জুলাই ২০২৬
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে এটিএম অপারেশনস অফিসার, আবেদন ২৩ জুল…
  • ১১ জুলাই ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকে পড়াশোনার সুযোগ কানাডায়, কর…
  • ১১ জুলাই ২০২৬
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা বন্ধের কারণ জানাল যুক্তরাষ্ট…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence