বেরোবিতে ফ্যাসিস্ট আমলে পদ-পদবি পাওয়া ব্যক্তিরাই এখন বিএনপির বড় বড় নেতা: উপাচার্য

২৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ PM
বেরোবিতে ফ্যাসিস্ট আমলে পদ-পদবি পাওয়া ব্যক্তিরাই এখন বিএনপির বড় বড় নেতা: উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী

বেরোবিতে ফ্যাসিস্ট আমলে পদ-পদবি পাওয়া ব্যক্তিরাই এখন বিএনপির বড় বড় নেতা: উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী © সংগৃহীত

ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে পদোন্নতি ও পদ-পদবি পাওয়া ব্যক্তিরাই এখন বিএনপির বড় বড় নেতা হয়েছেন বলে মন্তব্য করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে কে প্রমোশন পেয়েছে, ফ্যাসিস্টদের কাছ থেকে, ফ্যাসিস্টরাই পেয়েছে। এখন আবার তারা বিএনপি, বিশাল বড় বড় বিএনপি। তাদের তথ্য তো আমার কাছে আছে, তোমাদের কাছেও আছে আমার চেয়ে বেশি। তাই না? তাদের কথাবার্তায় যদি আমরা চলি, তবে আমি ফ্যাসিস্টের সব সহযোগী। আই হেট দেম।’

তিনি আরও বলেন, ‘তোমাদের সাহায্য-সহযোগিতা দরকার বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্টমুক্ত করার জন্য।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের তুলনায় শিক্ষার্থীদের ওপর প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ বোর্ডে বিশেষজ্ঞ (এক্সপার্ট) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান (২০০৮-২০০৯), তৃতীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী (২০১৩-২০১৭) এবং চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহর (২০১৭-২০২১) দায়িত্বকালেও বিভিন্ন নিয়োগ বোর্ডে তাঁকে বিশেষজ্ঞ হিসেবে দেখা গেছে।

সূত্রটি আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর বর্তমান পরিচালক গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, বর্তমান প্রক্টর মো. ইসমাইল হোসেন এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি মশিউর রহমানের স্ত্রী আইরীন আক্তারের নিয়োগ বোর্ডেও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে
  • ২৪ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
  • ২৪ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খব…
  • ২৪ নভেম্বর ২০২৬
সেঞ্চুরিয়নে বাংলাদেশের সামনে ফলোঅনের শঙ্কা
  • ২৪ নভেম্বর ২০২৬
আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল 
  • ২৪ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, নেই মোস্তাফিজ-সাকিব
  • ২৪ নভেম্বর ২০২৬