ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময়সূচি ঘোষণা, বিশেষ ৪ নির্দেশনা

০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ থেকে বিভিন্ন ধাপে ৩১ মার্চ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।

অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু ১০ মার্চ থেকে। অনলাইনে ভর্তি ফি প্রদানের শেষ তারিখ ২৮ মার্চ পর্যন্ত। অনলাইনে ভর্তি ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এবং নির্ধারিত হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: বরিশাল শিক্ষা বোর্ডের দুঃখ প্রকাশ, উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ

সরাসরি উপস্থিত হয়ে বিভাগ বা ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখ ২৯ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত। সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগবা ইনস্টিটিউট ও হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬