রুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১৫৫ আসন, তৃতীয় পর্যায়ে ভর্তি ৬ এপ্রিল

০৬ মার্চ ২০২৬, ১২:৩৩ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম পর্যায়ের পর, এবার দ্বিতীয় পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত ১০৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে ভর্তির পরও ১৫৫টি আসন ফাঁকা রয়েছে।

‎এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগসমূহে ১০৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফাঁকা রয়েছে ১৫৫টি আসন। স্থাপত্য বিভাগে ৩০ টি আসনের সবগুলো আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছেন, এই বিভাগে অবশিষ্ট কোনো ফাঁকা আসন নেই।

‎তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত মেধাক্রম ৩৫০১ থেকে ৩৭১৬ ও আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ৩৭১৭ থেকে ৪১০০ পর্যন্ত শিক্ষার্থীদের ৬ এপ্রিল রুয়েট গেস্ট হাউজে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগের পছন্দক্রমানুসারে প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করা হলো। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি প্রদানকরতঃ ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

‎এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদসমূহের অধীন ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেওয়া হবে।

ইনকোর্সের প্রশ্নে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় পরীক…
  • ২১ জুন ২০২৬
শাকিব বললেন— 'তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে': মিষ্টি জান্ন…
  • ২১ জুন ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ২১ জুন ২০২৬
শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের অপসারণের দাবিতে মান…
  • ২১ জুন ২০২৬
সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ সুই…
  • ২১ জুন ২০২৬
‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’—পুলিশকে যুবলীগ নেত…
  • ২১ জুন ২০২৬