ঢাবির ভর্তি পরীক্ষায় যে ১১ কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ

২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ PM
ঢাবির ভর্তি পরীক্ষায় হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ

ঢাবির ভর্তি পরীক্ষায় হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।

আপিল বিভাগ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইস্যুতে হস্তক্ষেপ করেনি, তার ১১টি কারণ জানিয়ে সোমবার (২৩ নভেম্বর) ফেসবুকে পোস্ট করেছেন হাবিবুর রহমান নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।  

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তার ওই ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো

আপিল বিভাগ শর্ট অর্ডার পাস করেছেন। কোনো ব্যাখ্যা বা রিজনিং দেননি। তবে অ্যাটর্নি জেনারেল স্যার যেসব যুক্তি উপস্থাপন করেছেন তা থেকে মূল বিষয়ে ধারণা পাওয়া যাবে: 

১. এক বা দুই বিষয়ে ফেল করা কোনো সম্পূরক পরীক্ষার্থী এই রিট পিটিশন করেননি। এই বিষয়ে জনস্বার্থে রিট  করেছেনে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যার সন্তান কেবল কলেজে পড়ে, পরীক্ষার্থীও না। রিটকারীর আইনজীবীকে আপিল বিভাগ জিজ্ঞেস করেছেন, কোনো পরীক্ষার্থী কেন রিট করল না? তাদের রিট করতে বাধা কী ছিল?  

২. রিট পিটিশন দায়ের করা হয়েছে ম্যান্ডামাস ফরমে। কিন্তু রিটকারী বা স্টুডেন্টদের কোনো রাইট তৈরি হয়নি যা প্রটেক্ট করার জন্য কোর্ট ম্যান্ডামাস ইস্যু করতে পারে। তারা কোথাও নোটিশ ডিমান্ডিং জাস্টিস দেননি। 

৩. রিটে ইউনিভার্সিটির ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি, ইউজিসি বা মিনিস্ট্রি কেউই ইনঅ্যাকশন করেননি। সবাই অ্যাকশন করেছেন। 

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ইউজিসি বা সরকারের কোনো সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর বাধ্যকর নয়। ইউজিসি কেবল অনুরোধ করেছিল পরীক্ষা পেছানোর। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট বা অ্যাকাডেমিক কাউন্সিলের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব হয়নি। ইউজিসি পরবর্তীতে ক্লারিফিকেশন দিয়েছে। অতএব, পরীক্ষার্থীদের কোনো রাইটস তৈরি হয়নি। 

৫. হাইকোর্ট ডিভিশন স্টে এবং ডাইরেকশন দেওয়ার কারণে রুল নিষ্পত্তি ছাড়াই পিটিশনার ফুল রিলিফ পেয়েছেন, যা আইনত গ্রহণযোগ্য নয়। শুধু এইসব টেকনিক্যাল ডিফল্টের কারণেই রিট অচল হতে পারে। 

৬. যারা ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করেছেন, তাদের ফলাফল আজ প্রকাশিত হবে। ২৭ তারিখ পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। তাদের সংখ্যা ৪২ হাজার। 

৭. এক বা দুই সাবজেক্টে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষাধিক কিন্তু সম্পূরক পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা এক লক্ষের কম। সম্পূরক পরীক্ষার্থীরা কেউ কেউ  পাশ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা অর্জন করবে না। অ্যাটর্নি জেনারেল স্যারের সাবমিশনের শেষ বাক্যটি ছিল - ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেও সাহস লাগে। 

৮. অল সাবজেক্টে পাশ করা শিক্ষার্থী এবং দুই সাবজেক্টে ফেল করা শিক্ষার্থীরা ইকোয়াল না। তাদের মধ্যে রিজন্যাবল ক্লাসিফিকেশন আছে। তাদেরকে ইকোয়াল হিসেবে কনসিডার করা হলে পরবর্তীতে আবেদনের মিনিমাম যোগ্যতা চ্যালেঞ্জ করা হতে পারে। পাশ করা সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে। 

৯. ফেব্রুয়ারি মাসে রোজা। এখন পরীক্ষা পেছানো হলে এপ্রিলের আগে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকবে না। কোভিডের কারণে সৃষ্ট সেশনজট কমিয়ে এনেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এখন কোর্টের অর্ডারের কারণে পরীক্ষা পেছানো হলে আবার সেশনজট সৃষ্টি হবে। 

১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার অধিকার ফান্ডামেন্টাল রাইটস হবে না। আরও অনেক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সম্পূরক পরীক্ষার্থীদের অ্যাকোমোডেশনে করছে। তারা সেখানে পরীক্ষা দিতে পারবে। দেশের উচ্চশিক্ষার মোট আসনের চেয়ে এবার এইচএসসি পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কম। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তারা আগামী বছর দুই সাবজেক্টের পরীক্ষা দিয়ে পরবর্তী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তাদের কাছে চয়েজ আছে। এমনকি পরবর্তী বছরের ২০২৭ সনের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় এই ২০২৬ সনের সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দেবে না তা এখনই অনুমান করে বলা যায় না। 

১১. দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে সরকার তাদের একটা প্রিভিলেজ দিয়েছে যা আগে ছিল না। সেই প্রিভিলেজ ভোগ করতে গিয়ে তারা জিপিএ ৫ পাওয়া এবং সব বিষয়ে পাশ করা লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ব্যাহত করবে, সেশনজট সৃষ্টি করবে তা হতে পারে না। অন্তত জনস্বার্থ হতে পারে না। এই প্রিভিলেজ ভোগ করে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা পেছাতে হলে সরকার এই বিশেষ সুবিধা বাতিল করতে হতে পারে এতে সম্পূরক পরীক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দ…
  • ২৪ নভেম্বর ২০২৬
কেন্দুয়ায় কৃষি জমি কেটে বাঁধ নির্মাণ বাতিলের দাবিতে কৃষকদের…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাসায় ফিরে স্বামী দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে বিসিএস শিক্ষা …
  • ২৪ নভেম্বর ২০২৬
গোলশূন্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়…
  • ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষকতার সার্থকতা পদ, বেতন বা অন্য চাকরির সঙ্গে তুলনা করে …
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে ১১ কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬