ভর্তি আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তির আবেদনের সময়সীমা দুদিন বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানীও। বিকেলেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষামন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা ঠিক আছে। আমরা আবেদনের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি তিন দিনও বাড়ানো হতে পারে। বিকেলে আমরা বিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেব। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সময় বৃদ্ধির তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ২ লাখ ছাড়িয়েছে। গত ১১ নভেম্বর থেকে এ প্রক্রিয়া শুরুর পর আজ সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত ১২ দিনে ২ লাখ ৮ হাজার ৩৩১ জন আবেদন করেছেন।

আরও খবর: ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে

সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দুদিন সময় বাড়ালে ২৭ নভেম্বর পর্যন্ত সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আর তিন বাড়ালে আবেদনের সুযোগ থাকবে ২৮ নভেম্বর পর্যন্ত।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর। ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাকরির ভাইভা দিতে ইউএস-বাংলায় গিয়েছিলেন ছাত্রলীগ নেত্রী তাপ…
  • ২৩ নভেম্বর ২০২৬
আসন কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোন বিভাগে কত সিট
  • ২৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডি সুযোগ দিচ্ছে ইতালি, মিলবে বৃত্তি সহ ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে বসছে বোর্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে-ইটভাটায়-পরিবেশ-অধিদপ্তরের-অভিযান
  • ২৩ নভেম্বর ২০২৬
ভর্তি আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করল ঢাকা বিশ্ববিদ্…
  • ২৩ নভেম্বর ২০২৬