ঢাবিতে ভর্তির আবেদন দুই লাখ ছাড়াল, বেশি বিজ্ঞান ইউনিটে

২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ২ লাখ ছাড়িয়েছে। গত ১১ নভেম্বর থেকে এ প্রক্রিয়া শুরুর পর আজ সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত ১২ দিনে ২ লাখ ৮ হাজার ৩৩১ জন আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।

একটি আসনের জন্য ইতিমধ্যে আবেদন করেছেন ৩৪ জনের বেশি শিক্ষার্থী। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। এই ইউনিটের বিষয়গুলোয় ভর্তির জন্য আবেদন পড়েছে ৮৭ হাজার ২৮৩টি। আসন আছে ১৮৯১টি। সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে ৪৬.১৫টি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলছে। অনলাইন ভর্তি কমিটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,  এ পর্যন্ত আইবিএ ইউনিটের ১২০ আসনের জন্য ৮ হাজার ৮৬৪ জন আবেদন করেছেন। আসনপ্রতি আবেদন পড়েছে ৭৩.৮৬টি।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২৯৩৪টি আসনের জন্য আবেদন করেছেন ৮২ হাজার ৮৮৫জন। আসনপ্রতি আবেদন ২৮ দশমিক ২৪টি। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১০৫০ আসনের জন্য ২৫ হাজার ১৮৬ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তি হতে চান ২৩.৯৮ জন। চারুকলা ইউনিটের ১৩০টি আসনের জন্য ৪ হাজার ১১৩ জন আবেদন করেছেন, আসনপ্রতি আবেদন ৩১.৬৩টি।

আরও খবর: ৫ ডিসেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা, বাধা কাটল মেডিকেলেও

সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। সে হিসেবে আর দুদিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর। ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আলিম পুনঃনিরীক্ষণের ফল দেখবেন যেভাবে
  • ২৩ নভেম্বর ২০২৬
৭২০ রান করা ভারতকে রুখে দিল নিউজিল্যান্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
ফ্রিতে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়ে
  • ২৩ নভেম্বর ২০২৬
বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া ‘শীর্ষ সন্ত্রাসী’ কে এই সুইড…
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে
  • ২৩ নভেম্বর ২০২৬
২৩ নভেম্বর হানাদারমুক্ত হয় রাজাপুর, ৫৫ বছরেও সংরক্ষিত হয়নি …
  • ২৩ নভেম্বর ২০২৬