সম্পূর্ণ সরকারি খরচে কেয়ারগিভিং প্রশিক্ষণ দেবে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট

২৩ নভেম্বর ২০২৬, ১২:১১ PM
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট © টিডিসি সম্পাদিত

সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাস মেয়াদি কেয়ারগিভিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে শুধু নারীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ ডিসেম্বর ২০২৬।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল কেয়ারগিভিং, লেভেল-২ কোর্সে ৩ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ঢাকা, মির্জাপুর ও নারায়ণগঞ্জের ৩টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রশিক্ষণের নাম: জেনারেল কেয়ারগিভিং, লেভেল-২

প্রশিক্ষণের মেয়াদ: ৩ মাস

আবেদনের যোগ্যতা:
শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।

আরও দেখুন: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসে নিয়োগ, আবেদন সরাসরি বা ডাকযোগে

বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আগে এসইআইপি ও এসআইসিআইপি প্রোগ্রামের অন্য কোনো কোর্সে নিবন্ধন করে থাকলে আবেদন করা যাবে না।

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি পাঠাতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে। 

ই-মেইল ঠিকানা: [email protected]ৎ

আরও দেখুন: গ্রেড-২০, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মচারী নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর

আবেদন শেষ: ৩০ ডিসেম্বর ২০২৬।

প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও যোগাযোগ:

১. কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা

ঠিকানা: বাড়ি-১৩, রোড-০৪, ব্লক-এফ, সেক্টর-১, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।\

মোবাইল: ০১৭৫১-২৪৪৯৯৯, ০১৯১৬-৫২৯১২৮।

২. কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, মির্জাপুর

ঠিকানা: কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল।

আরও দেখুন: ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, আবেদন অনলাইনে

মোবাইল: ০১৬৩৬-৭৩০৪৬৭, ০১৯১০-৫৮৮১৪৫।

৩. কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ

ঠিকানা: ৮৬, সিরাজউদ্দৌলা রোড, নারায়ণগঞ্জ-১৪০০।

মোবাইল: ০১৬৩২-৫০৯৫২৮, ০১৭৫৫-৬৪৯৮৩২।

প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা:
প্রশিক্ষণ চলাকালে বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে।

প্রশিক্ষণকালে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

আরও দেখুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

সফলভাবে প্রশিক্ষণ শেষকারীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সনদ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে দেশে ও বিদেশে আকর্ষণীয় বেতনে কর্মসংস্থানে সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণের আবেদন একটি চলমান প্রক্রিয়া। প্রতি তিন মাস অন্তর ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। বিস্তারিত তথ্য জানা যাবে কুমুদিনী এসআইসিআইপির ফেসবুক পেজে।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন। 

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ…
  • ২৩ নভেম্বর ২০২৬
গেমিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্বের ৫ দেশ, আবেদন যে…
  • ২৩ নভেম্বর ২০২৬
২৫ নভেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা, বাধা কাটল মেডিকেলেও
  • ২৩ নভেম্বর ২০২৬
বরিশালে মাদক কারবারির ঘরে ইয়াবা-অস্ত্র, আটক ৩
  • ২৩ নভেম্বর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩
  • ২৩ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ সরকারি খরচে কেয়ারগিভিং প্রশিক্ষণ দেবে কুমুদিনী ওয়ে…
  • ২৩ নভেম্বর ২০২৬