বরিশালে মাদক কারবারির ঘরে ইয়াবা-অস্ত্র, আটক ৩

২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ PM
মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিসহ তিনজনকে আটক।

মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিসহ তিনজনকে আটক। © সংগৃহীত

বরিশাল নগরের পলাশপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ তিনজনকে আটক করেছে কাউনিয়া থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ১ নম্বর গলিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পলাশপুর এলাকার মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমন এবং দুই মাদকসেবী মো. রুহুল সিকদার ও সামির খান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর কলোনিতে অভিযান চালায় কাউনিয়া থানা-পুলিশ। এ সময় মাদক সেবনের আসর থেকে তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি চালিয়ে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ…
  • ২৩ নভেম্বর ২০২৬
গেমিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্বের ৫ দেশ, আবেদন যে…
  • ২৩ নভেম্বর ২০২৬
২৫ নভেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা, বাধা কাটল মেডিকেলেও
  • ২৩ নভেম্বর ২০২৬
বরিশালে মাদক কারবারির ঘরে ইয়াবা-অস্ত্র, আটক ৩
  • ২৩ নভেম্বর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩
  • ২৩ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ সরকারি খরচে কেয়ারগিভিং প্রশিক্ষণ দেবে কুমুদিনী ওয়ে…
  • ২৩ নভেম্বর ২০২৬