টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ PM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি ও স্থানীয় লোকজন © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জুতার কারখানা সংলগ্ন একটি টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠির গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তার দম্পতির ছেলে আরাফাত (৬)। তারা সবাই দাঁড়াইল পশ্চিমপাড়ার জাহানারা বেগমের টিনশেড বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তরিকুল ইসলামের কক্ষের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে গ্যাস জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন তরিকুলের কক্ষের পাশাপাশি পাশের কক্ষেও ছড়িয়ে পড়ে। এতে তরিকুল ইসলাম, মনিরা আক্তার ও তার ছেলে আরাফাত দগ্ধ হন।

বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠান।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ…
  • ২৩ নভেম্বর ২০২৬
গেমিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্বের ৫ দেশ, আবেদন যে…
  • ২৩ নভেম্বর ২০২৬
২৫ নভেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা, বাধা কাটল মেডিকেলেও
  • ২৩ নভেম্বর ২০২৬
বরিশালে মাদক কারবারির ঘরে ইয়াবা-অস্ত্র, আটক ৩
  • ২৩ নভেম্বর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩
  • ২৩ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ সরকারি খরচে কেয়ারগিভিং প্রশিক্ষণ দেবে কুমুদিনী ওয়ে…
  • ২৩ নভেম্বর ২০২৬