ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন

২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ PM
 ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা ৩ দিন বাড়ানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি-সংক্রান্ত অন্যান্য সকল তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা ৩ দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা আগামী ২৮ নভেম্বর নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে, গত ১১ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে; যার সময়সীমা নির্ধারণ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। 

এদিকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ২ লাখ ছাড়িয়েছে। গত ১১ নভেম্বর থেকে এ প্রক্রিয়া শুরুর পর আজ সোমবার পর্যন্ত ১২ দিনে ২ লাখ ৮ হাজার ৩৩১ জন আবেদন করেছেন।

সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দুদিন সময় বাড়ালে ২৭ নভেম্বর পর্যন্ত সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আর তিন বাড়ালে আবেদনের সুযোগ থাকবে ২৮ নভেম্বর পর্যন্ত।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর। ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

‘বাবা ভুল করেছি মাফ করে দাও’, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের হিসাব অর্থ বিভাগে পাঠানো নিয়ে যা বলছে …
  • ২৩ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ এমপি গ্রেফতার
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক, আলোচনায় যেসব বিষয়
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৩ নভেম্বর ২০২৬