শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী কমিটির মেয়াদ ছয় বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
নির্দেশনায় বলা হয়েছে, ‘যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে এইরূপ কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে ৬ (ছয়) মাস নির্দেশক্রমে বর্ধিত করা হলো। বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে বেতন ভাতার বিলে স্বাক্ষর করবেন।’
নির্দেশনার অনুলিপি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, সব উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং সব জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।