নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এক ক্লিকেই দেখুন

০১ মার্চ ২০২৬, ১০:১৯ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ১০:২২ PM
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ © ফাইল ছবি

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) রাতে এ ফল প্রকাশ করা হয়। এই (bnmc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে এ ফলাফল দেখা যাবে।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে।

ফল দেখুন এখানে ক্লিক করে

বিস্তারিত ফলাফল bnmc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে www.bnmc.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬