ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

১১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ PM
ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ডিআরইউ প্রাঙ্গণে এ ক্যাম্প শুরু হয়। সকাল ১০টা থেকে নারী সদস্য, সদস্যদের স্ত্রী ও কন্যা সন্তানদের জন্য বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়। পরে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পের উদ্বোধন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন এসিইডিবি ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এমএ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ ও ডা. খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও অতিথিরা।

আলোচকরা বলেন, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণেও সহায়ক হবে।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটির মতো এবং ২০৩০ সালের মধ্যে হয়তো ছাড়িয়ে যাবে ৬০ কোটি। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিস এর প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো, সেখানে আজ তা ঢাকা শহরেই প্রায় ১২ শতাংশ ছুঁয়েছে, এবং প্রি-ডায়াবেটিস (ডায়াবেটিস এর আগের ধাপ) এর হার প্রায় আরো ১০ শতাংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫-৮ শতাংশের মতো। গর্ভকালীন ডায়াবেটিসের হার আমাদের দেশে উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে মেদ ভুঁড়ির হার বাড়া এবং শারীরিক পিরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার দিনে দিনে বাড়তেই থাকবে। এভাবে ক্রমশ ডায়াবেটিস বাড়তে থাকলে শুধু ডায়াবেটিসের কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য হবে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন।

ক্যাম্পে ডিআরইউ সদস্য, তাদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপস্থিত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950