ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ PM
এম এম জসিম ও শেখ মো. আরিফ

এম এম জসিম ও শেখ মো. আরিফ © টিডিসি সম্পাদিত

সদস্য এবং সদস্যদের সন্তানদের মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে সমানে রেখে গঠিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব। নয় সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) এবং সদস্য সচিব হয়েছেন সিনিয়র সদস্য শেখ মো. আরিফ।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন, নিয়াজ মাহমুদ সোহেল (অর্থ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস পান্না (নারী বিষয়ক সম্পাদক), মাহমুদ সোহেল (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক), মাহফুজ সাদী (কার্যনির্বাহী সদস্য), কাজী শহীদুল আলম (আজকালের খবর), মো. রিয়াসাদ আজিম (রিয়াসাদ আজিম ডটকম) এবং আসিফ জামান সুমিত (একুশে টিভি)। 

উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন হয়। সভার সিদ্ধান্ত মতে, একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage