ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ AM
‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা

‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা © সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। আগামী সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।

শনিবার (৭ নভেম্বর) টুর্নামেন্ট উপলক্ষে ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) মাসুদ আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন ও ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর জন্য জার্সি ও পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোকে ম্যাচ ফি দেওয়া হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার থাকবে।

ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘দেশের খেলাধুলার বিকাশে ওয়ালটন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে আসছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ঘরোয়া আয়োজন—খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও খেলাধুলার সুযোগ বাড়াতে আমরা পাশে থাকার চেষ্টা করছি। একইভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন ক্রীড়া ও অন্যান্য আয়োজনের সঙ্গেও ওয়ালটনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। সাংবাদিকদের ব্যস্ত পেশাজীবনে এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। সেই ভাবনা থেকেই এবারও ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।’

ডিআরইউ নেতারা সংগঠনের পাশে থাকায় ওয়ালটন ও ল্যাবএইডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা জানান, খেলার নিয়মাবলি ও সূচি অংশগ্রহণকারী দলগুলোকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ক্রিকেট, ফুটবলসহ দেশের বিভিন্ন খেলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের ক্রীড়া আয়োজনেও সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে এবারের পৃষ্ঠপোষকতা সেই ধারাবাহিকতারই অংশ।

মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পাঁচ অগ্রাধিকারের কথা জ…
  • ০৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে ফিরছে স্বা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950