নিজস্ব ভূখণ্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

১০ মার্চ ২০২৬, ০৬:২০ PM
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চলমান হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করল ইরাক। সোমবার (৯ মার্চ) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো  রুবিওর সঙ্গে ফোনালাপে এ বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

টেলিফোনে রুবিওকে আল-সুদানি বলেন, ‘ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন প্রতিবেশী দেশ বা এই অঞ্চলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।’ এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস।

তিনি আরও বলেন, ‘ইরাককে চলমান সংঘাতে জড়িয়ে ফেলার যেকোন চেষ্টা তিনি প্রত্যাখ্যান করেন এবং যেকোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনেরও বিরোধিতা করেন।’

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ভরে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর অভিযোগ রয়েছে, যে তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওই গোষ্ঠীগুলো ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করেছে

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬