মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা

০৫ মার্চ ২০২৬, ০১:৫৫ AM
এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা

এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা © সংগৃহীত

ইরাকে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, “ইরাকে থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব এবং নিরাপদে দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যারা এখনই ইরাক ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হলো। তবে সুযোগ থাকলে এখনই ইরাক ত্যাগ করুন।”

গত শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়। বুধবার নতুন বার্তায় বিশেষ জরুরি ভিত্তিতে ইরাক ছাড়ার কথা বলা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬