ইরাক যুদ্ধের ভুলের কথা স্মরণ করে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

০২ মার্চ ২০২৬, ০৬:৫৫ AM
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার © সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের ওপর হামলার বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। একটি ভিডিও বার্তায় তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের সংযত থাকার ইঙ্গিত দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার বক্তব্যে বলেন, 'আমরা এই হামলাগুলোতে (যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে) সরাসরি যোগ দিচ্ছি না, তবে ওই অঞ্চলে আমাদের আত্মরক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।'

তিনি আরও স্পষ্ট করে বলেন, 'আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই: ইরাক যুদ্ধের সময় যে ভুলগুলো হয়েছিল, তা আমরা সবাই মনে রেখেছি এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। ইরানের ওপর যে প্রাথমিক হামলাগুলো হয়েছে, তাতে আমরা জড়িত ছিলাম না এবং এখন কোনো ধরনের আক্রমণাত্মক অভিযানেও আমরা যোগ দেব না।'

তবে তিনি সতর্ক করে বলেন যে, ইরান বর্তমানে 'পোড়ামাটি নীতি' অনুসরণ করছে। এই পরিস্থিতির মোকাবিলায় যুক্তরাজ্য ওই অঞ্চলে তাদের মিত্রদেশ এবং নিজেদের জনগণের 'যৌথ আত্মরক্ষার' বিষয়টিকে সমর্থন দিচ্ছে।

স্টারমার এই পদক্ষেপকে 'জরুরি হুমকি দূর করার' এবং 'পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে আটকানোর' সর্বোত্তম উপায় বলে অভিহিত করেছে।

সংবাদসূত্রঃ বিবিসি

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬