খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

০১ মার্চ ২০২৬, ০৭:০৮ AM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৭:১২ AM
আয়াতুল্লাহ আলি খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি © সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যম দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি এক হামলায় নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) স্থানীয় সময়ে ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তবে খামেনি নিজে নিহত হয়েছেন কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, তাদের হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন।

ইরানি কর্মকর্তারা এসব দাবিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করে তা নাকচ করেছেন। তারা বলেন, খামেনির মৃত্যুর খবর ভিত্তিহীন এবং এটি চাপ সৃষ্টির কৌশল।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার স্থায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, এই সামরিক অভিযান দীর্ঘায়িতও হতে পারে, আবার দুই থেকে তিন দিনের মধ্যেও শেষ করা সম্ভব। অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে একাধিক ‘অপশন’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিন দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান, তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে—অর্থাৎ আবার হামলা চালাব।’

সূত্র: আল জাজিরা, রয়টার্স

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬