ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে নিহত ১, আহত ২০

০১ মার্চ ২০২৬, ০৬:৪৭ AM
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিধ্বস্ত একটি ভবন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিধ্বস্ত একটি ভবন © সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেশজুড়ে সাইরেন বেজে ওঠে এবং একাধিক স্থানে সরাসরি আঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

খবরে বলা হয়েছে, ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পর তেহরান পাল্টা হিসেবে ইসরায়েলের দিকে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এ হামলায় মধ্য ইসরায়েলে এক নারী নিহত হন এবং আরও ২০ জন আহত হন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, গুশ দান এলাকায় একাধিক স্থানে সরাসরি আঘাতের খবর পাওয়া গেছে। প্যারামেডিক দলগুলো ঘটনাস্থলে আহতদের সন্ধান ও উদ্ধার তৎপরতা চালায়। প্রাথমিকভাবে একটি স্থানে সাতজন হালকা আহত হন, যাদের মধ্যে ৪০ বছর বয়সী একজন গুরুতর আহত ছিলেন।

পরবর্তীতে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, গুশ দান এলাকার একটি ভবনে সরাসরি আঘাতে আরও ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। কিছুক্ষণ পর এমডিএ ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘোষণা দেয়; গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়।

দমকল বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলো তল্লাশি চালাচ্ছে।

এদিকে শনিবার সকালে ইরান প্রথম দফা হামলায় ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৩৫টি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে এবং বাকিগুলো প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়। এতে মধ্য ও উত্তর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে।

এমডিএ জানায়, উত্তর ইসরায়েলের একটি আবাসিক ভবনেও সরাসরি আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের তথ্য অনুযায়ী, তিরাত হাকারমেল এলাকার একটি ২০ তলা ভবনে ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত করে ১৭ তলা পর্যন্ত ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়ে। হিব্রু গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওই ঘটনায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬