টিআইবির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ ঢাকা কলেজ

২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ AM
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির দল

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির দল © সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। প্রতিযোগিতায় ঢাকা কলেজের দল ‘ডিসিডিএস ঐতিহ্য’ একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠে। তবে ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয় দলটি।

প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে গণ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও কলেজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ‘ডিসিডিএস ঐতিহ্য’। এরপর কোয়ার্টার ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে ঢাকা কলেজের বিতার্কিকরা।

ফাইনাল বিতর্ক শেষে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, টুর্নামেন্টের তৃতীয় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ডিসিডিএসের আব্দুল্লাহ ফয়সাল। এ ছাড়া ঢাকা কলেজের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন আজিজুর রহমান (পাভেল) ও মাহিন আহসান।

দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি সুখবর। বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্সআপ হয়ে আসায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই আনন্দকে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চাই যাতে করে তারা আরো বেশি বিতর্কের সাথে যুক্ত হয় এবং ডিসিডিএস শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে এই প্রত্যাশা করছি।’

ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক মো. আকতারুজ্জামান বলেন, ‘ডিসিডিএস-এর ছেলেরা বরাবরের মতো এবারও ঢাকা কলেজের জন্য সাফল্য নিয়ে এসেছে। তাদের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও তাদের জয়ের ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি এবং বিজয়ী বিতার্কিকদেরকে অভিনন্দন জানাচ্ছি।’

ডিসিডিএসের মডারেটর রাশেদা আক্তার গাজী বিতার্কিকদের এই বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। যুক্তিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ডিবেটিং সোসাইটির আরেক মডারেটর ড. নাজমুন খাতুন বলেন, ‘আমাদের ডিসিডিএস-এর ধারাবাহিক অর্জনে নিঃসন্দেহে এটি আরো একটি মাইলফলক। বাংলাদেশের প্রেক্ষাপটে একই সাথে কলেজ এবং বিশ্ববিদ্যালয় উভয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলছে এমন বিতর্ক সংগঠনের নাম বলতে গেলে ডিসিডিএস-এর নামই সবার আগে বলতে হবে। বিতার্কিকদের এ অর্জনে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

সাভারের সিসিডিবি হোপ সেন্টারে তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ ঢাকা কলেজ
  • ২৯ নভেম্বর ২০২৬
২২ বছরের ক্রিকেট জীবনের ইতি টেনে মুশফিকের আবেগঘন ফেসবুক পোস…
  • ২৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় যুবদল নেতাকে কোপানোর পর নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়…
  • ২৯ নভেম্বর ২০২৬