আফগানিস্তানের স্কুলের পাশ্ববর্তী ভবনে বিস্ফোরণ, অন্তত ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ PM
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত © সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। আলজাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে হতাহতের এ সংখ্যা জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৮ নভেম্বর) কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, হতাহতের সংখ্যা প্রাথমিক। আরও তথ্য পাওয়া গেলে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামিউল হক আলজাজিরাকে জানান, শনিবার সকাল ১০টার দিকে (গ্রিনিচ মান সময় ৫টা ৩০ মিনিট) প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, বাড়িটি খননকাজের সঙ্গে জড়িত কয়েকজনের। সেখানে ডিনামাইট মজুত করে রাখা হয়েছিল। তবে বিস্ফোরণের কারণ, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি। ওই সময় পর্যন্ত এ বিষয়ে আরও কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ঘটনার পর কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পাকিস্তান সীমান্তবর্তী এ প্রদেশে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

আবারও ব্যর্থ সাব্বির, নতুন করে প্রশ্নের মুখে ভবিষ্যৎ
  • ২৮ নভেম্বর ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি …
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে আরেক জটিলতার কথা জানালেন শিক্ষাম…
  • ২৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকর…
  • ২৮ নভেম্বর ২০২৬
তিন দশকে শিক্ষায় বাংলাদেশের বড় অগ্রগতি
  • ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
  • ২৮ নভেম্বর ২০২৬