বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান

২০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ AM
 আফগানিস্তান ক্রিকেট দল

আফগানিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

বাংলাদেশকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করা জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান। আবুধাবিতে ব্যাট হাতে সেদিকুল্লাহ অটলের সেঞ্চুরি ও বল হাতে রশিদ খানের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা।

শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে রশিদ খানের ঘূর্ণি ও ফজলহক ফারুকির পেসের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ৩৮.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয় তারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ফজলহক ফারুকি বেন কারেনকে শূন্য রানে এবং তিসিগাকে ২ রানে ফিরিয়ে দেন। অভিজ্ঞ ব্রেন্ডন টেলরও রানআউট হয়ে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। ফলে ২৬ রানেই ৩ উইকেট হারায় দলটি।

এরপর ব্রায়ান বেনেট ৩১ রান করে আউট হলে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। রায়ান বার্ল ও অধিনায়ক সিকান্দার রাজা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে রশিদ খানের ঘূর্ণিতে সেই চেষ্টাও ব্যর্থ হয়।

টানা তিন ওভারে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন রশিদ। রায়ান বার্ল ৩১ ও ওয়েসলি মাদভেরে ৫ রান করে এলবিডব্লিউ হন। হাফসেঞ্চুরির কাছাকাছি পৌঁছে ৪৮ রানে বোল্ড হন সিকান্দার রাজা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ১২৪ রানে ৭ উইকেট হারানোর পর দলটির বড় পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

আফগানিস্তানের হয়ে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট নেন রশিদ খান। ফজলহক ফারুকিও শুরুতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন।

এর আগে ব্যাট হাতে আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করেন সেদিকুল্লাহ অটল। আর মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ইব্রাহিম জাদরান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৪৩ বলে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন। মারকুটে ব্যাটিংয়ে ২০ বলে ২৫ রান করে ফেরেন গুরবাজ।

এরপর সেদিকুল্লাহ অটলকে নিয়ে বড় জুটি গড়েন জাদরান। দুজনের ব্যাটে আসে ১৪০ রান। ৯৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯০ রান করে আউট হন জাদরান। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেমে যায় তার ইনিংস।

জাদরান ফিরলেও নিজের ইনিংস এগিয়ে নেন সেদিকুল্লাহ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। ১১০ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০২ রান করেন এই ব্যাটার। হাসমতউল্লাহ শহিদির ব্যাট থেকে আসে ২৮ রান।

জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও আরনেস্ট মাসুকো ৩টি করে উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি শিকার করেন ২ উইকেট। তবে তাদের বোলিং সাফল্য সত্ত্বেও আফগানিস্তানের বড় সংগ্রহ আটকাতে পারেনি জিম্বাবুয়ে।

সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত
  • ২০ অক্টোবর ২০২৬
যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬