টেস্টের পর এবার ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না হাসান মাহমুদের

২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ PM
 হাসান মাহমুদ

হাসান মাহমুদ © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে বড় দুঃসংবাদের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চোটের কারণে সফরের বাকি অংশে আর খেলতে পারবেন না পেসার হাসান মাহমুদ। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না ডানহাতি এই পেসারকে। ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, ডান কনুইয়ের চোটে ভুগছেন হাসান। এ কারণে তাকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। চোটের কারণে শুধু টেস্ট নয়, আসন্ন সাদা বলের ক্রিকেটেও দলের বাইরে থাকতে হবে তাকে।

হাসানের চোট পুরোপুরি সারিয়ে তুলতে এবং ভবিষ্যতের আন্তর্জাতিক ব্যস্ততার জন্য প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, এই সময়ে পুনর্বাসন প্রক্রিয়ায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন তিনি। পাশাপাশি পুরোপুরি ফিট হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্যও পর্যাপ্ত সময় পাবেন এই পেসার।

আগামী ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে টাইগারদের। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

সফরের শেষ পর্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণের স্কোয়াডেই বিশ্রাম দেওয়া হয়েছে দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে। তবে বাংলাদেশ এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেনি।

হাসানের অনুপস্থিতি বাংলাদেশের বোলিং আক্রমণে বাড়তি চাপ তৈরি করবে। তিন সংস্করণেই তার পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার অনুপস্থিতিতে পেস আক্রমণ সাজাতে নতুন করে পরিকল্পনা করতে হবে টিম ম্যানেজমেন্টকে।

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage