টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ফিরছেন নাহিদ!

১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ AM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

চোটের কারণে একের পর এক সিরিজ মিস করেছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট কোথাও দেখা যায়নি এই পেসারকে। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজেই অপেক্ষার অবসান হতে পারে। টেস্ট ও ওয়ানডেতে তাকে পাওয়া না গেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার। বিসিবির একটি সূত্রে এমনটাই জানা গেছে।

পুনর্বাসন প্রক্রিয়ায় ভালোভাবেই এগোচ্ছেন এই পেসার। অস্ট্রেলিয়ায় প্রায় ৯৫ শতাংশ শক্তি নিয়ে বোলিং করেছেন তিনি। নিজের শারীরিক অবস্থা নিয়েও আত্মবিশ্বাসী নাহিদ। তবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর পক্ষে ছিল না বিসিবি।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিসিবির মেডিক্যাল বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন নাহিদ। এই পেসারের সঙ্গে মুঠোফোনে আলোচনার সুবাদে ইতোমধ্যেই তার ফিটনেস সম্পর্কে ধারণা পেয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন এই গতিতারকা।

চোট থেকে ফেরার নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই নাহিদকে মাঠে ফেরাতে চায় নির্বাচক ও মেডিকেল বিভাগ। এ কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও নেই তিনি।

জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর ও আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি তিনি। পরে উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় পাঠানো হয় তাকে। সেখানে পরীক্ষায় ল্যাব্রামের চোটও ধরা পড়ে।

এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে ধীরে ধীরে বোলিংয়ে ফিরেছেন এই পেসার। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই আবার বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিতে গুরুত্বারোপ রিজভীর
  • ১৯ নভেম্বর ২০২৬
চীনে যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচিতে ববি শিক্ষার্থী ওবায়দুর
  • ১৯ নভেম্বর ২০২৬
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল বিচারিক অবিচার: প্রধ…
  • ১৯ নভেম্বর ২০২৬
টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ফিরছেন নাহিদ!
  • ১৯ নভেম্বর ২০২৬
৫৪ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-১০, ঢাকা
  • ১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক পাহাড়ায় ইবি ছাত্র…
  • ১৯ নভেম্বর ২০২৬