মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ PM
নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান

নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত আগস্টে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর আর মাঠে নামেনি বাংলাদেশ। এক মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। এর মধ্যে কেউ এগিয়েছেন, আবার কেউ কয়েক ধাপ নেমেছেন।

ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার এক ধাপ উন্নতি হয়েছে। ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে তিনি। এক ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদও। ৫৫৮ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন এই পেসার।

মোস্তাফিজুর রহমানের টি-টোয়েন্টিতে উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে বাঁহাতি পেসার এখন ২২ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৩০। শেখ মেহেদী হাসানেরও দুই ধাপ উন্নতি হয়েছে। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন তিনি।

তবে কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার পিছিয়েছেন। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এখন ৯ নম্বরে মেহেদী হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ৬০২।

ওয়ানডের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পিছিয়েছেন মিরাজ। দুই ধাপ নেমে ৪৩২ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৭৭ নম্বরে তিনি। তানজিদ হাসান তামিমও এক ধাপ পিছিয়েছেন। ৫৮৮ রেটিং পয়েন্টে ২৮ নম্বরে আছেন, একই রেটিং পয়েন্টে তার সঙ্গে যৌথভাবে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ৭১ নম্বরে সৌম্য সরকার।

অন্যদিকে নাসুম আহমেদের টি-টোয়েন্টিতে এক ধাপ উন্নতি হয়েছে। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে আছেন তিনি।

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬