সিপিএলে দল পেলেন মিরাজ

৩১ আগস্ট ২০২৬, ০৮:৪০ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজে খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছাড়লে তার পরিবর্তে গায়ানার জার্সিতে মিরাজকে দেখা যাবে।

জানা গেছে, খুব শিগগিরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হতে পারেন মিরাজ। তবে গায়ানার সঙ্গে ঠিক কত ম্যাচের জন্য তার চুক্তি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত-আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে আফগানিস্তান।

ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন নবি। এতে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে তাকে পাবে না গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

নবির অনুপস্থিতিতে দলের ব্যাকআপ হিসেবে মিরাজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে গায়ানা, এর প্রতিটিতেই জয় পেয়েছে তারা।

তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে দলটি। গ্রুপ পর্বে তাদের বাকি আরও ৭টি ম্যাচ।

সিপিএলে অবশ্য এবারই প্রথমবার নয় মিরাজের। এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। তবে সেই আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার।

৩ পদে জনবল নিয়োগে দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬