জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে একটি ‘অনাকাঙ্ক্ষিত’ ভুল পরিলক্ষিত হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতে জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ​এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। 

এছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ​উদ্ভূত পরিস্থিতিতে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সকল প্রকার উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ইতোমধ্যে বিতরণকৃত ক্যালেন্ডারগুলো প্রত্যাহার (ফেরত নেওয়া) করার প্রক্রিয়া শুরু হয়েছে।

​কীভাবে এবং কার অবহেলায় এই অনাকাঙ্ক্ষিত ভুলটি সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬